শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাশিয়ার নতুন মন্ত্রীসভার অনুমোদন

পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। আগামী ছয় বছরের জন্য নতুন করে মন্ত্রীসভা গঠন করেছেন তিনি। মঙ্গলবার (১৪ মে) নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন পুতিন।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবিৃতিতে এ তথ্য জানিয়েছে।
খবর রুশ বার্তা সংস্থা তাসের।

নতুন এ মন্ত্রিসভায় রয়েছেন ১০ জন উপ-প্রধানমন্ত্রী এবং ২১ জন কেন্দ্রীয় মন্ত্রী। তাদের মধ্যে ১৬ জন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন এবং প্রতিরক্ষা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বিচার ও জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ে পুতিন নিজে তার পছন্দের মন্ত্রীদের নিয়োগ দিয়েছেন।

ক্রেমলিন জানিয়েছে, ২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা সের্গেই শোইগু এখন থেকে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তা পরিষদের বর্তমান সচিব নিকোলাই পাত্রুশেভকে নতুন দায়িত্ব দেয়া হবে। তবে পাত্রুশেভ কোন দায়িত্ব পাবেন তা এখনো নিশ্চিত নয়।

সের্গেই শোইগুর স্থলাভিষিক্ত হয়েছেন অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভ। এক যুগ পর পুতিন রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে একজন বেসামরিক ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন।

আর সদ্য সাবেক প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভের স্থলাভিষিক্ত হয়েছেন ডেনিস মানটুরভ।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ছাড়াও যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি, ক্রিড়া ও কৃষি মন্ত্রণালয়েও নতুন মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।

সম্প্রতি রাশিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বিভাগ ও জাতীয় প্রতিরক্ষা বিভাগের প্রধানের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা