বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাষ্ট্র বিনির্মাণের ডাক দিয়ে সাতক্ষীরায় ‘আমরা বিএনপি পরিবার’ এর ৮ দফার লিফলেট বিতরণ

গাজী হাবিব, সাতক্ষীরা: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট সাতক্ষীরা পৌরসভার ৯নাম্বার ওয়ার্ডে ঘরে ঘরে বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৯নাম্বার ওয়ার্ডের রসুলপুর গ্রামে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র বিনির্মাণের ৮ দফা কর্মসূচির বার্তা সংবলিত লিফলেট পৌঁছে দেওয়া হয়। এ সময় যুবক-যুবতী, বয়স্ক নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের মাঝে ৮ দফা কর্মসূচি ও ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে সম্ভাব্য সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর সহধর্মিণী নার্গিস আল মামুন এবং আহসানুল কাদির স্বপনের সহধর্মিণী সীমা স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ মানিকের সহধর্মিণী শিল্পী বেগম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইয়ুব আলীর সহধর্মিণী আসমা উল হোছনা,লতিফুল নাহার সহ ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি বাস্তবভিত্তিক ও সুস্পষ্ট রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও জনগণের কল্যাণমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান বলেন, তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচি দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। এই কর্মসূচি সম্পর্কে জনগণকে সচেতন করতেই আমরা ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করছি। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের আরও অনুপ্রাণিত করেছে।

সীমা স্বপন বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল