শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাসুলের (সা.) অবমাননার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

ফরাসি পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যশোর জেলা ইমাম পরিষদের পক্ষে বেনাপোল ইমাম পরিষদের উদ্দ্যোগে সারা দেশের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেনাপোলের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে বেনাপোল বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ বিক্ষোভ মিছিলটি বেনাপোল বাজার হয়ে আন্তর্জাতিক চেকপোস্ট ঘুরে আবারও বেনাপোল বাজারে গিয়ে শেষ হয়। এসময় মহানবী (সাঃ) এর ভালোবাসার স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

বেনাপোল চেকপোস্ট রিকশাস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান বলেন , আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফরাসি ঘৃণিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ মহানবী হযরত মোহাম্মদকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকার পুলিশ প্রহরায় অট্টালিকার দেয়ালে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করেছে। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা। একই সাথে মুসলিম উম্মাহকে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানান।

আরো বলেন, একবিংশ শতাব্দীতে কোনো সভ্য জাতি, দেশ বা সরকার কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না। শুধু মুসলমান নয় বরং বিশ্বের শান্তিকামী দেশের মানুষের কাছ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল ফ্রান্স। এর আগেও ২০১৫ সালে এ পত্রিকাটি রাসূলকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছিল। এ নীতিহীন অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল যাতে বহু মানুষ প্রাণ হারিয়েছিল।

এবার শার্লি এবদোর সাথে সাথে ফরাসি সরকারের এই কাণ্ডজ্ঞানহীন আচরণ শান্তিকামী বিশ্ববাসীকে হতবাক করেছে। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে।

এগুলো কি শুধু অবমাননা, না কি এর পেছনে মুসলমানদের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে তা বিবেচনায় নেয়ার জন্য আমরা মুসলিম নেতৃবৃন্দসহ বিশ্ববাসীর প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে জাতিসংঘ, ওআইসি, আরব সহ সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক