শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত, বিদেশে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন’ কুদ্দুস আলী বিশ্বাস

মো. শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): দীর্ঘ তিন মাস বিদেশে (তুরস্ক) চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরলেন’ শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস।

শুক্রবার (২০ জুন) কিকাল ৪ টার সময় ঢাকা থেকে একটি হেলিকপ্টার যোগে তিনি বাগআঁচড়ায় আসেন। এসময় তার এলাকাবাসী ও দলের হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস যশোরের ঝিকরগাছা উপজেলার কুমরি গ্রামের মৃত আকবর আলী বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি শার্শা উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বসবাস করেন। এছাড়াও তিনি শার্শা উপজেলা বিএনিপর যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, কায়বা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার।

শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক বাবলু রহমান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা যুব দলের যুগ্ন-আহবায়ক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশাসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

শেষে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়, এতে অসুস্থ কুদ্দুস আলী বিশ্বাস সকলের কাছে নিজের ও পরিবারের জন্য দোয়া কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি

এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শার কাঁচাবাজারেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ