বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাবসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন’র মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাথে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন’ র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা তালতলা এলাকায় সোনার গাঁ রেস্টুরেন্টে কনফারেন্স রুমে লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক মোঃ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন।

এসময় বক্তারা বলেন, সদর উপজেলা আওয়ামীলীগের প্রত্যেকটি সংগঠন এসএম শওকত হোসেনের হাতে গড়া সংগঠনটি তিল তিল করে আজ সুসংগঠিত হয়েছে। এ ত্যাগী নেতা সংগঠনের স্বার্থ উর্ধ্বে রেখে বারবার বঞ্চিত হয়েছে। বয়সের শেষ প্রান্তে আপনাদের দোয়া ও ভালবাসা পেলে আসন্ন সদর উপজেলার নির্বাচনের বিপুল ভোটে বিজয়ী হবে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ। তিনি সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে সমন্বয় এবং সুসম্পর্ক রয়েছে। নেতাকর্মীদের বিপদে আপদে তিনি ঝাঁপিয়ে পড়ে। এবং শত ব্যস্ততার মাঝেও সকলের খোঁজ-খবর রাখেন। দলীয় সমন্বয়ের ভিত্তিতে আসন্ন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি আবুল হোসেন খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলেয়া আইউব, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, ২ নং ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলাম, ৩ নং ওয়ার্ড  সভাপতি সফিকুল ইসলাম বাপ্পী, ৪ নং ওয়ার্ড  সভাপতি আব্দুল হান্নান, ৫ নং ওয়ার্ড  সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ৬ নং ওয়ার্ড  সভাপতি শেখ রবিউল ইসলাম, ৭ নং ওয়ার্ড  সভাপতি ছিয়াম উদ্দিন, ৮ নং ওয়ার্ড  সাধারণ সম্পাদক ভবরঞ্জন মণ্ডল, ৯ নং ওয়ার্ড  সাধারণ সম্পাদক মেম্বার মনিরুল ইসলাম,পৌর ছাত্রলীগের শেখ সালেহীন শিতল সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল।

একই রকম সংবাদ সমূহ

জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে কোনো ধর্ম, বর্ণ, গোত্র বা সংস্কৃতির মানুষের জন্য বৈষম্যেরবিস্তারিত পড়ুন

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা
  • ১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব