রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লিডার্সর নামে ফেক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি: এই মর্মে আপনাদের সকলকে অবহিত করা হচ্ছে যে, লিডার্স এর উত্তোরোত্তর সমৃদ্ধির ঈর্ষান্বিত হয়ে একটি চক্র LEDARS Bangladesh নাম ব্যাবহার করে ফেক আইডি খুলে লিডার্স এর নামে বিভিন্ন দপ্তরে ভুয়া কুরুচিপূর্ন তথ্য পাঠাচ্ছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

উল্লেখ্য যে লিডার্স এর অফিসিয়িাল ইমেইল আইডি [email protected][email protected] যাহা লিডার্স এর ওয়েবসাইটে বর্ননা করা আছে। প্রতারক চক্রটি লিডার্স এর আইডির সাথে মিল রেখে যে তিনটি ইমেইল খুলেছে তা হল [email protected], [email protected] এবং [email protected] উল্লেখ্য যে প্রতারকচক্রটি যে ইউজার নাম ব্যবহার করেছে তা হলো LEDARS Bangladesh যাহা লিডার্স LEDARS এর ইউজার নাম সদৃশ্য। এটা সাধারণ ইমেইল ব্যবহারকারীদের বোঝা খুবই কঠিন। এই ইমেইল থেকে গত ৪ নভেম্বর ২০২৩ রাত আনুমানিক ৪টা ২৩ মিনিট ও তারপরে বিভিন্ন দপ্তরে এবং মিডিয়ার কাছে বিভিন্ন রকম বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ তথ্য এবং মন্তব্য পাঠানো হচ্ছে যা লিডার্স কর্তৃপক্ষের নিকট সকাল ৮.৩০ মিনিট নাগাদ দৃষ্টিগোচর হয়।

বিষয় টি লিডার্স ও লিডার্স এর নির্বাহী পরিচালকের জন্য অপমানজনক, সম্মান হানিকর ও ক্ষতিকর। বিষয়টি ভবিষ্যতে সমূহ ক্ষতি এড়ানোর জন্য লিডার্স এর পক্ষ হতে ০৫ নভেম্বর ২০২৩ তারিখে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে, যার ডায়েরী নং-২৫৫। সাধারণ ডাইরীর কপি সংযুক্ত করা হলো।
এই বার্তার মাধ্যমে লিডার্স এর সকল শুভানুদ্ধায়ী, বিভিন্ন কর্তৃপক্ষ ও সহযোগী সংগঠনকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়