বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শপথ নিলেন দেশের ২৩তম নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

দেশের বিচারাঙ্গনের শীর্ষ এই পদে হাসান ফয়েজ সিদ্দিকী বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনের দরবার হলে নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শপথ শেষে নিয়ম অনুযায়ী শপথনামায় স্বাক্ষর করেন নতুন প্রধান বিচারপতি।

এর আগে বৃহস্পতিবার বিকালে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

করোনার কারণে এবার প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজন করা হয়।
বঙ্গভবনের দরবার হলে এবার সর্বোচ্চ ৬০ জনের আসন ব্যবস্থা করা হয়।

শপথ অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে নির্ধারিত পোশাকে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
তার কিছুক্ষণ পরই একসঙ্গে সেখানে প্রবেশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শপথ অনুষ্ঠানের মঞ্চে রাষ্ট্রপতি দাঁড়ালে নিয়ম অনুযায়ী জাতীয় সঙ্গীত বাজানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের পরিচালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইনমন্ত্রী আনিসুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, তিন বাহিনী প্রধান, অ্যাটর্নি জেনারেল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, উচ্চ আদালতের দুই বিভাগের বিচারপতিরা।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান