শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা: এসপি আরেফিন জুয়েল

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার এসপি আরেফিন জুয়েল বলেছেন- শহীদ শরীফ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকালে সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম বলেন- নিজের জীবন উৎসর্গ করে শহীদ ওসমান হাদী আমাদের দেখিয়ে দিয়েছেন, কিভাবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং সুস্থ সাংস্কৃতির জন্য কাজ করতে হয়।

পুলিশ সুপার বলেন- এ দেশের মানুষ কখনো শহীদ শরীফ ওসমান হাদীকে ভুলবে না। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের দায়িত্ব।

এসপি আরেফিন জুয়েল খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন- ক্রীড়া চর্চা তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অসুস্থ সংস্কৃতি থেকে দূরে রাখে।

তিনি আরও বলেন- শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন; তরুণদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন- সাতক্ষীরা সদর থানার অফিসার (ওসি) ইনচার্জ মুঃ মাসুদুর রহমান পিপিএম।
অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং খেলাধুলার মাধ্যমে ঐক্য, সৌহার্দ্য ও ইতিবাচক সামাজিক চর্চা গড়ে তোলার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছাত্রনেতাদের মধ্যে ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুঃ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন, জেলা ছাত্রদলের এস কে এম আবু রায়হান, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, ইসলামী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের অর্ঘ্য বিন জুয়েল, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে একাধিক দল অংশগ্রহণ করছে এবং পুরো আয়োজন জুড়ে ক্রীড়াসুলভ আচরণ ও শৃঙ্খলা বজায় রাখা হবে। শহীদ ওসমান হাদীর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর