শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে দলিল লেখক খলিলুর রহমানের জানাজা সম্পন্ন

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাল্যে গ্রামের বিশিষ্ট ব্যক্তি ও সাতক্ষীরা জেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সেক্রেটারি আলহাজ্ব খলিলুর রহমান (৬৯)-এর জানাজা নামাজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ আসর শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, দেশবরেণ্য বক্তা হাফেজ রফিকুল ইসলাম, মরহুমের ভাই মাওলানা আব্দুল আজিজ, মাওলানা কবির হোসেনসহ অন্যান্যরা। তারা মরহুমের দ্বীনি জীবন, সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।

জানাজা নামাজে ইমামতি করেন ১ নম্বর শাল্যে ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুজ্জামান মনা। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে তাঁর পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়।

জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন