শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে দৈনিক আলোর পরশের প্রতিনিধিদের মতবিনিময় সভা

শ্যামনগরে আলোর পরশ পত্রিকার উদ্যোগে ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় স্থানীয় আনোয়ার খাতুন অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্যামনগর উপজেলা মিডিয়া ইউনিটের পরিচালক অধ্যাপক আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুর রহমান।

এ সময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক। সমাজের নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের আরও সক্রিয় হতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলোর পরশ পত্রিকার শ্যামনগর উপজেলা ব্যুরো প্রধান আলহাজ্ব আবু কওছার, দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা সংবাদদাতা হুসাইন বিন আফতাব, দৈনিক জনকণ্ঠের উপজেলা সংবাদদাতা এবিএম কাইয়ুম রাজ, মাস্টার জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোমিনুর রহমান, সাংবাদিক গাজী নুরুল আমিনসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

বক্তারা আলোর পরশ পত্রিকার কার্যক্রমকে আরও গতিশীল করতে ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল