শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাকিব-তাহসান ও মিম-মমতাজসহ ৬ তারকা ট্যাক্স কার্ড পাচ্ছেন

শোবিজের ৬ তারকা ২০১৯-২০২০ অর্থবছরে ট্যাক্স কার্ড পাচ্ছেন। তারা হলেন চিত্রনায়ক শাকিব খান, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, সংগীতশিল্পী তাহসান খান, ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং নজরুলসংগীত শিল্পী শাহীন সামাদ।

গত ২০ জানুয়ারি এই সংক্রান্ত গেজেট প্রস্তুত করে জাতীয় রাজস্ব বোর্ড। গেজেটে জানানো হয় ২০১৯-২০২০ কর বছরে যোগ্য করদাতা হিসেবে ১৪১ জন ব্যক্তি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিবে রাজস্ব বোর্ড।

অভিনেতা-অভিনেত্রী বিভাগে ট্যাক্স কার্ড পাচ্ছেন শাকিব খান রানা, বিদ্যা সিনহা মিম ও রাইসুল ইসলাম আসাদ।

আর গায়ক-গায়িকা বিভাগে তাহসান রহমান খান, মমতাজ বেগম ও শাহীন সামাদ ট্যাক্স কার্ড পাচ্ছেন।

সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতারা জাতীয় পর্যায়ে ট্যাক্স কার্ড পান ট্যাক্স কার্ডপ্রাপ্তদের বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা দেওয়া হয়। ট্যাক্স কার্ডধারীরা যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন তারা।

কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী