শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে সাতক্ষীরায় সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০২ অক্টোবর) রাত ৮টায় সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরের আয়োজনে নারকেলতলা কর্মকার পাড়ায় এলাকায় সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা অধ্যাপক ভূধর চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, মালেশিয়া থেকে আগত ভিজে আদায়কালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. সুশান্ত ঘোষ, কিশোরী মোহন সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুব লীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, যুব নেতা এ্যাড শেখ তামিম আহমেদ সোহাগ, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা দীনবন্ধু মিত্র, সভাপতি গৌর দত্ত, সাধারণ সম্পাদক কিরন্ময় সরকার, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মীর শাহীন, নারী নেত্রী জ্যোৎ¯œা দত্ত প্রমুখ।

গীতা পাঠ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার স্বর্ণ পদক পেয়েছে শ্রেয়ান মজুমদার, দ্বিতীয় পুরস্কার রৌপ্য পদক পেয়েছে অগ্নীব বিশ^াস ও তৃতীয় পুরস্কার রৌপ্য পদক পেয়েছে দীঘি দা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত ও মন্দির কমিটির সহ-সভাপতি শঙ্কর কুমার রায়।

সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি সদর সার্বজনীন পূজা মন্দির পরিদর্শণ করেন। এসময় এমপি রবি মন্দির প্রাঙ্গণে আগত ভক্তদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক