বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী-পুরুষ আটক

যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা চালানোর সময় দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গোগা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কয়েকজন নারী-পুরুষ পাসপোর্ট ও ভিসা ছাড়া সীমান্ত অতিক্রমের চেষ্টা করবে। এ তথ্যের ভিত্তিতে গোগা ক্যাম্পের টহলদল সীমান্তে অবস্থান নেয়। পরে ভারত প্রবেশের চেষ্টা করার সময় চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোরের অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), একই থানার পাতালিয়া গ্রামের মৃত আহমদ সরদারের ছেলে মিজানুর সরদার (৪৫), যশোর কোতোয়ালি থানার বলডাঙ্গা গ্রামের সরোয়ার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন (২৩) এবং পিরোজপুরের নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার (২৪)।

আটকের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার