বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিস শার্শা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় নাভারন ডিগ্রি কলেজের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা মহনগরের সাধারন সম্পাদক, বিশিষ্ঠ আলেমে দ্বীন মাওঃ ওলিউল্লাহ মাহমুদ।
শার্শা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ আব্দুল করিমের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিশ যশোর জেলা শাখার সভাপতি বিশিষ্ঠ আলেমে দ্বীন মাওঃ আব্দুল মান্নান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার সহ-সভাপতি মাওঃ বেলায়েত হোসেন, মাওঃ নাজির আহমাদ, যশোর জেলা শাখার সাধারন সম্পাদক মাওঃ মাসুম বিল্লাহ, মাওঃ আব্দুস সামাদ কাশেমী, শার্শা উপজেলার সহ-সভাপতি মাওঃ সাইদুল বাশার, উপদেষ্ঠা মাওঃ আব্দুল্লাহ, মাওঃ আবুল হুসাইন, হাফেজ মাওঃ মোস্তফা কামাল প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি ওমর ফারুক যশোরী। সভায় প্রধান অতিথি বলেন বাংলাদেশে শান্তি ও উন্নতি আসতে হলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই।
তিনি বলেন, দ্বীনি শাসন কায়েমের লক্ষে আলেম ও উলামাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তিনি আরও বলেন দেশে বিগত দিনের মত আর যেন কোন ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার