শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউএনও, টিএইচওকে দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মাননা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তাকে সম্মাননা জ্ঞাপন করলো উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামকে প্রশাসনিক দক্ষতা, উন্নয়নমূলক কর্মকান্ডে ব্যাপক সফলতা ও উপজেলার জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ স্থান অধিকার করায় সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
অপরদিকে একই অনুষ্ঠানে গরিবের ডাক্তার খ্যাত কলারোয়ার ঘরের ছেলে সদ্য যোগদানকারী টিএইচও ডাক্তার শফিকুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্নীতিবিরোধী চেতনা ছড়িয়ে দিতে হবে সবখানে।
বিশেষ অতিথি ডা. শফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যখাতের মান উন্নয়নে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর আবু মুসা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ.সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, সদস্য শিক্ষক উৎপল কুমার সাহা, কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদ, সাংবাদিক সানবিম সিয়াম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব