বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসি রবিউলের

বেনাপোল প্রতিনিধি : চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মব সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম।

বৃহস্পতিবার দুপুর ১ টার সময় নাভারণ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “চাঁদাবাজি একটি সামাজিক ব্যাধি। চুরি, ছিনতাই, মাদক বা সন্ত্রাস—যেই করুক না কেন, কোনো ছাড় দেয়া হবে না। এমনকি যদি আমার থানার কোনো সদস্য এসব অপরাধে জড়িত থাকে, তাহলেও জানালে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরও বলেন, “মব সৃষ্টি কিংবা নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবে। ভুক্তভোগীরা নির্দ্বিধায় থানায় অভিযোগ আনুন, আমরা দ্রুত আইনি পদক্ষেপ নেব।”

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে তিনি নাভারণ বাজার পরিদর্শন করেন। এসময় সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চাঁদা না দেয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় আশ্বস্ত করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি কে এম রবিউলের এই ঘোষণায় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও স্থানীয়দের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে। অপরদিকে, চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বৃদ্ধি পেয়ে জনজীবনে অস্থিরতা তৈরি করেছিল। পুলিশের এমন জিরো টলারেন্স নীতি তাদের জন্য আশার আলো হয়ে এসেছে। তারা আশা করছেন, এ উদ্যোগে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার