বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিডিও কনফারেন্সের মাধ্যমে

শার্শায় কমিউনিটি আই সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এম ওসমান, বেনাপোল: যশোরের শার্শায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে “কমিউনিটি আই সেন্টার” উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “কমিউনিটি আই সেন্টার” স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে চতুর্থ পর্যায়ে ৭টি বিভাগে ২৮টি জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৬৫টি কমিউনিটি আই সেন্টার-এর সাথে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত কমিউনিটি আই সেন্টারের শুভ উদ্বোধন করেন।

সোমবার সকাল ১০টায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিটিউট থেকে সরাসরি শার্শা উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার তবিবুর রহমান, খুলনা অ্যাডিশনাল ডিআইজি জয়দেব চৌধুরী, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, বিপিএম (বার) পিপিএম, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, উপজেলা ভুমি কমিশনারদের ফারজানা ইসলাম, শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার আঃ সালাম, শার্শা থানার ওসি আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, স্বাস্থ্যকর্মীগণ ও গণমাধ্যমকর্মীগণ।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা