বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে জামায়াতের গণসমাবেশ

রক্তাক্ত ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গনসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শার বাগআঁচড়া অঞ্চল শাখা। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বাগআঁচড়া হাইস্কুল মাঠে শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাও.ফারুক হাসানের সভাপতিত্বে এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।

তিনি বলেন,২০০৬ সালের ২৮শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় কলঙ্কজনক কালো অধ্যায় এবং আওয়ামী জঙ্গিপনা ও অপরাজনীতির হিংস্রতার দলিল। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে গোটা দেশে এক নৈরাজ্যকর পরিস্থির সৃষ্টি হয়েছিল। বিনা উসকানিতে জামায়াতের সমাবেশে হামলা চালিয়েছিল।হত্যা করে রক্তাক্ত মৃতদেহ নিয়ে টানাহেঁচড়া এবং মৃতদেহের ওপর নৃৃত্য করে মানবজাতির ইতিহাসকে কলংকিত করেছিল।

শংকরপুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাও. আবুল বাসার ও মাও. হাবিবুল্লাহ বেলালির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও যশোর জেলা পশ্চিমের আমির মাও. হাবিবুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও. ইব্রাহিম খলিল, মাস্টার ইসমাইল হোসেন,আব্দুল কুদ্দুস, ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান,শার্শা উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক এড. জাহাঙ্গীর কবির,বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাও. রুহুল আমিন,সেক্রটারি আব্দুস সাত্তার,কায়বা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাও. আব্দুল করিম,শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির জামিরুল ইসলাম, সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন,সাবেক ছাত্রনেতা ও শার্শা উপজেলা তারবিয়াত কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, জামায়াত নেতা নজরুল ইসলাম,সাজু আহম্মেদ,ইসলামি ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ,শার্শা উপজেলা দক্ষিনের ইনামুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার