বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় স্কুলের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ

শাহারুল ইসলাম রাজ : যশোরের শার্শার বাগআঁচড়ায় ইউনিয়নের পিঁপড়াগাছি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর দাবির মুখে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে কাজ করার কথা থাকলেও তাহার অনুপস্থিতেই চলেছে এ নির্মাণ কাজ।

এলাকাবাসী জানান, এক সপ্তাহ আগে বিদ‍্যালয়ের প্রাচীরের ব্যাচ খুড়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়। এ কাজের প্রথমেই নিচের ব্যাচ ঢালাই ও প্রাচীরের কলাম তৈরীতে ঠিকাদার নিম্নমানের বালু, খোয়া, ও স্বল্প পরিমানে সিমেন্ট দিয়ে নির্মাণ কাজ শুরু করেন। তারা আরও বলেন, সীমানা প্রাচীর নির্মাণে ব্যাচ ও কলাম ঢালাইয়ে যে পরিমাণে ইট, বালু, খ দেওয়া কথা থাকলেও ঠিকাদার টাকা বাঁচানোর জন্য তা না দিয়ে নিম্নমানের বালু, খোয়া ও স্বল্প পরিমানে সিমেন্ট ব্যবহার করেন। যা এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ভেঙ্গে ফেলেন।

পিপড়াগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান বলেন, শুক্রবার ও শনিবার আমাদের স্কুল বন্ধ ছিলো। ঠিকাদার কলাম ঢালাই দেবে সেটা আমাদের কাউকে জানাননি। আমাদের জানালে আমরা সেখানে উপস্থিত থাকতাম। ঠিকাদার তার নিজের ইচ্ছামত কাজ করেছে। মঙ্গলবার সকালে স্কুলে এসে দেখি অনিয়ম করে কলাম ঢালাই দিয়েছে। পরে আমি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানালে তাদের নির্দেশে কাজ বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে ঠিকাদার ইমরান বলেন, মিস্ত্রিরা একটু ভুল করে ফেলেছে। কাজ এখন বন্ধ আছে। ইঞ্জিনিয়ার এসে দেখে যদি ঠিক মনে করেন তাহলে হবে, আর যদি ঠিক না থাকে তাহলে কলম ভেঙ্গে নতুন করে আবার করা হবে।

এ ব্যাপারে পিপড়াগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের (এস, ও) আব্দুল্লাহ আল মামুন বলেন, স্কুলের প্রধান শিক্ষক আমাকে ফোন করে অনিয়মের বিষয়টি জানালে আমি ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে কাজ বন্ধ করে দিয়েছি। এবং ঢালাই কলাম গুলো ভেঙ্গে দিতে বলেছি। সরজমিনে বিষয়টি দেখেছেন কি? জানতে চাইলে তিনি বলেন আমি ছুটিতে আছি। আগামীকাল কাজের সাইটে এ যাবো।

এ ব্যাপারে শার্শা উপজেলা প্রকৌশলী মামুন খান বলেন, আমাকে না জানিয়ে ঠিকাদার ঢালাই দিয়েছে। বিষয়টি জেনেই ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক