শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাহবাগে জড়ো হচ্ছে আন্দোলনকারীরা, সাঁজোয়া যান নিয়ে প্রস্তুত পুলিশ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকালে বৃষ্টির মধ্যেই কর্মসূচি পালনে জড়ো হচ্ছেন তারা।

তবে এদিন সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের জড়ো হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে উপস্থিতি দেখা যায়নি।

এদিকে শাহবাগ মোড়ে ও এর আশপাশ এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। থানা পুলিশের পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সাঁজোয়া যান নিয়ে প্রস্তুত পুলিশ।

এর আগে বুধবার শিক্ষার্থীদের অবরোধে সারা দেশে কার্যত অচল হয়ে পড়ে সড়ক, মহাসড়ক ও রেলপথ। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলে। এ সময় সারা দেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ৯ম থেকে ১৩তম গ্রেডের সব কোটা বাতিল করে সরকার। এবার সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন আন্দোলনকারীরা।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান