বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ‘প্রাতিষ্ঠানিক পর্যায়ে শিক্ষাদানের মহান দায়িত্ব অর্পিত হয় শিক্ষকের ওপর। পিতামাতা সন্তান জন্ম দেন, একজন শিক্ষক সে সন্তানকে যোগ্যতর মানুষ হিসেবে গড়ে তোলেন। শিক্ষকরা সমাজের সম্মানিত ব্যক্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন। আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং সুনাম অর্জন করছে। দেশ ও শিক্ষকদের সম্মানিত করেছেন। বছরের প্রথমদিনই সারা দেশের সকল শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাচ্ছে। দেশের নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে কাজ করছেন। তাই শিক্ষাক্ষেত্রে শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)’র সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু প্রমূখ।

এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষকদের উদ্দেশ্যে উপ-মন্ত্রী শামীম বলেন, ‘আপনারা আমাদের সমাজের ভিত গড়ে দেন। আপনাদের জন্য আমরা বেঁচে আছি, জাতি বেঁচে আছে। আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারাই পারেন জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে। তাই শিক্ষাখাতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। করোনার সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অবিস্মরণীয় অবদান রেখেছেন। এ সরকারের আমলেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন সুবিধা নিশ্চিত করা হচ্ছে। করোনার কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হয়েছে, তাই শিক্ষকদের উচিত পাঠদান যাতে পুষিয়ে যায় সেদিকে লক্ষ রাখা। ২০৪১ সালে আমরা উন্নত বিশ্বের কাতারে সামিল হবো উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে ভবিষৎ প্রজন্মকে চলতে হলে শিক্ষাকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে আরও দায়িত্বশীল হতে হবে।’

উপমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু বাঙ্গালি জাতিকে একটি শিক্ষিত ও আদর্শ জাতি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। আমাদের প্রত্যেককে তাঁর আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে হবে। প্রধানমন্ত্রী’র নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করেছেন। স্কুল-কলেজে শেখ রাসেল কম্পিউটার ল্যাব করে দিয়েছেন। তাঁর নেতৃত্বে বর্তমানে শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমাণ করে সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই বারবার দরকার।’
তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি