রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান সাবেক পররাষ্ট্র উপদেষ্টার

শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তৃতীয় কোনো ভাষা শেখা গেলে ভবিষ্যতে চাকরির জন্য বসে থাকতে হবে না এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।

‎শুক্রবার (০৬ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে অনুষ্ঠিত নবীনবরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার), নরসিংদী এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎মো. তৌহিদ হোসেন বলেন, শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, স্প্যানিশ বা ফ্রেঞ্চ ভাষার মতো যে কোনো একটি বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করা প্রয়োজন। বিদেশি ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আরও সমৃদ্ধ করতে পারে এবং উন্নত বিশ্বে কাজের সুযোগ সৃষ্টি করতে পারে। এতে ব্যক্তি, সমাজ এবং দেশ— সবাই উপকৃত হবে।

তিনি আরও বলেন, স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে হবে, যাতে তারা জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মক্ষেত্রে সফল হতে পারে।

‎পাসপোর্টের বয়স সংক্রান্ত অনিয়মের প্রসঙ্গ তুলে সাবেক এই উপদেষ্টা বলেন, দেশে অবৈধভাবে বয়স বাড়িয়ে পাসপোর্ট করার প্রবণতা রয়েছে। ‎অনেকেই অল্প বয়সে শ্রমিক ভিসায় মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য বয়স বাড়িয়ে পাসপোর্ট তৈরি করে। এ ধরনের প্রবণতা বন্ধ করতে হবে।

তিনি বলেন, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলে ইউরোপে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে জীবন হারানোর মতো পরিস্থিতি তৈরি হবে না।

‎অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, সমাজের অনগ্রসর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিয়ে আসার জন্য উদ্যোগ নিতে হবে। এতে তারা উচ্চশিক্ষা অর্জনে আরও উৎসাহিত হবে।

‎বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিতে পারে।

‎ডুসারের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিগমা গ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাওহিদা জাহান, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক মো. ফখরুল ইসলাম তালুকদার, ডুসারের স্থায়ী উপদেষ্টা রহমত উল্লাহ, ছাত্র উপদেষ্টা মো. আল-আমিন, আতিকুর রহমান আতিক, সদ্য বিদায়ী সভাপতি আবু আহমেদ ফাহাদ এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সাম।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসারের সভাপতি মো. নাজমুল কাদের।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী