বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিলং থেকে ‌‘নব্য গডফাদার’ এসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভারতের শিলং থেকে কক্সবাজারে ‘নব্য গডফাদার’ এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে দলীয় এক সমাবেশে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন তিনি।

কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এ সমাবেশ করে এনসিপি।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগের সময়ে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে। চাঁদাবাজি দখল করছে। আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বোঝে না রাজপথে তাদের দেখিয়ে দেবে ইনশাআল্লাহ।’

তার এ বক্তব্যের পর বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কক্সবাজারের চকরিয়া পৌর শহরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির পথসভা মঞ্চ ভেঙে দেন বলে অভিযোগ উঠেছে।

পৌরসভার জনতা শপিং সেন্টার চত্বরে ট্রাকের ওপর করা মঞ্চটি বিকেল ৪টার দিকে ভেঙে দেওয়া হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিকেল ৫টার দিকে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের।

বিএনপির নেতাকর্মীদের মতে, শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে করা সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এটি বিএনপির নেতাকর্মীদের আহত করেছে। এ বক্তব্যের পর চকরিয়াসহ কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকেলে কক্সবাজার শহর ও চকরিয়ায় মহাসড়কে মিছিল শুরু হয়। তারা সালাহউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকেল ৪টার দিকে কিছু লোক লাঠিসোঁটাসহ এসে ট্রাকে করা মঞ্চে হামলা করেন। এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন।

এনসিপির নেতাকর্মীরা জানান, বিকেল ৪টার দিকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানো ট্রাক মঞ্চটি ভেঙে ফেলেন। এসময় সমাবেশের ব্যানার ছিঁড়ে ট্রাকের কাচ ভাঙচুর করেন। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী সমাবেশস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেয়।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এম এম সুজা উদ্দিন বলেন, ‘চকরিয়ায় আমাদের সমাবেশ ছিল। কিন্তু বিএনপির নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করেছে। এ কারণে সেখানে অনুষ্ঠান হয়নি। আমাদের নেতাকর্মীরা চকরিয়ায় অবস্থান করেননি। কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে নিরাপদে চকরিয়া ত্যাগ করেছি। তবে, আতঙ্কিত ছিলাম।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘কোনো মঞ্চ ভাঙার ঘটনা ঘটেনি। একটা ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। খবর পেয়ে সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে ছিল।’

তিনি আরও বলেন, এনসিপির নেতারা চকরিয়ায় নামেননি, তারা চলে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী