শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশুদের যে ৪টি কথা কখনো বলবেন না

শিশুদের সাথে কথা বলার ক্ষেত্রে কিছু বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার। কখনোই এমন কিছু শিশুদের বলা চলবে না যেগুলো বললে শিশুদের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। আসুন জেনে নেই কোন বিষয়গুলো শিশুর সামনে না বলাই শ্রেয়।

স্পয়েলড:

এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে সন্তান চলতে চাইবে নিজের মর্জিমাফিক। যতই তার ভালোর জন্য হোক না কেন, মা-বাবার সব কথা সে শুনতে চাইবে না। এমনটা হলে সামান্য বকাঝকা করা যেতে পারে। কিন্তু কথায় কথায় সে কতটা স্পয়েলড বা বখাটে, সেটা উল্লেখ করা চলবে না। তা হলে তার মনে ওই ধারণাই বদ্ধমূল হয়ে থাকবে সারা জীবনের জন্য, নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা সে ছেড়ে দেবে।

স্মার্ট:
সন্তানের সামনে ঘন ঘন তার নিন্দে করা যেমন সমস্যা ডেকে আনতে পারে, তেমনই অসুবিধা তৈরি করতে পারে প্রশংসাও। তাই সন্তান কতটা স্মার্ট বা চৌকস, সেটাও তার সামনে না বলাই ভালো। না হলে তার মনে নিজেকে নিয়ে অনর্থক ভুল ধারণা তৈরি হবে।
প্রিন্স বা প্রিন্সেস:
এ সব শব্দও সন্তানের প্রশংসা করে তাকে না বলাটাই উচিৎ হবে। এতে তার মনে সুপিরিওরিটি কমপ্লেক্স জন্ম তো নেবেই! পাশাপাশি অন্য কেউ তার চেয়ে কোনও বিষয়ে এগিয়ে থাকলে সেখান থেকে জন্ম নেবে ঈর্ষা বা হীনম্মন্যতা। মোট কথা, কোনও প্রতিযোগিতাকে আর স্বাভাবিকভাবে নিতে শিখবে না সে।

বোকা:
সন্তানের কোনও কিছু বুঝতে সময় লাগতেই পারে। এ ক্ষেত্রে ধৈর্য ধরে তাকে বুঝিয়ে যেতে হবে, সে যত সময়ই লাগুক না কেন। তাকে বোকা বললে সেটা তার মনে হীনম্মন্যতার জন্ম দেবে।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়