শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শীতে পায়ের যত্নে যা করবেন

দেখতে দেখতে বছর ঘুরে ফিরে এল শীতের আমেজ। হিম হিম ঠান্ডা হাওয়ার দাপটে এই সময় ত্বক হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, টানটান। ঋতু পরিবর্তনের সময়টাতে নিজের ত্বকের যত্নের দিকেও একটু সময় বেশি দিতে হবে। এসময় অনেকেরই পা, পায়ের গোড়ালি ফাঁটে।

যত্ন না নিলে এটা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। শীতে পায়ের যত্নে যা করবেন-
কুসুম গরম পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা শ্যাম্পু ও চন্দন তেল মেশান। নিমপাতাও দিতে পারেন। কিছুক্ষণ পা ডুবিয়ে বসে থাকুন। পিউমিক স্টোন দিয়ে গোড়ালি, পায়ের পাতা ঘষলে মৃত কোষ উঠে যাবে।

গরম পানি, লেবুর রস, নুন, গ্লিসারিন মেশান এবং গোলাপ জল মেশান। ২০ মিনিট পা ডুবিয়ে বসুন।

পায়ে স্ক্রাবিংও করতে পারেন।

ওটমিল, আমন্ড অয়েল, সৈন্ধব লবণ, মধু, চালের গুঁড়া ও পুদিনা তেল মিশিয়ে নিন। প্রতিদিন মিশ্রণটি লাগালে পায়ের পাতা ও গোড়ালি নরম থাকবে।

ক্যাস্টর অয়েল, আমন্ড অয়েল ও অলিভ অয়েল মিশিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে মাসাজ করতে পারেন। হাল্কা আঁচে মোম গরম করে ব্রাশ ডুবিয়ে ফাটা অংশে লাগিয়ে রাখুন। ঠান্ডা হলে সুতির মোজা পরে নিন।

পরদিন সকালে গোড়ালি পরিষ্কার করে নিন।

লেবুর রসের সঙ্গে দু’‌চামচ চিনি মেশান। লেবুর খোসায় মিশ্রণটি নিয়ে গোড়ালিতে ঘষতে থাকুন। চিনি গলে না যাওয়া পর্যন্ত এটা করতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত