রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শীতে ম্যাট লিপস্টিক ব্যবহার করবেন যেভাবে

শীতে ত্বক যেমন শুষ্ক হয়ে যায়; তার চেয়েও বেশি শুষ্ক হয় ঠোঁট। এজন্য ঠোঁটের দরকার বিশেষ যত্ন। না হলে ঠোঁট কালচে হয়ে ফেঁটে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তার উপর আবার এখন ম্যাট লিপস্টিকের ব্যবহার বেড়েছে। শুষ্ক ঠোঁটে ম্যাট লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম না মানলে ঠোঁট বেশি ক্ষতিগ্রস্ত হয়।

যেহেতু এখন সুরক্ষার খাতিরে সবাইকে মাস্ক ব্যবহার করতে হয়; তাই ঠোঁটে গ্লোসি লিপস্টিক দেওয়া ঠিক হবে না। এ সমস্যা থেকে বাঁচতে তাই শীতেও ম্যাট লিপস্টিক ব্যবহারের নিয়ম জেনে নিন-

>> শীতের দিনে ঠোঁট শুকনো হয়ে চামড়া উঠে থাকে। এর ওপর ম্যাট লিপস্টিক পরলে সমস্যা আরও বেড়ে যায়। তাই ঠোঁটের শুকনো চামড়া তুলতে ঠোঁট স্ক্রাব করার বিকল্প নেই।

>> ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে অবশ্যই ঠোঁটে লিপবাম ব্যবহার করুন। এতে ঠোঁট আর্দ্র থাকবে।

>> লিপস্টিক ওঠানোর পর অবশ্যই ঠোঁটে লিপ মাস্ক ব্যবহার করুন। ঠোঁট বেশি শুকনো আর ফাটা হলে শুধু লিপবাম ব্যবহারেও কাজ হবে না। এমন হলে ঠোঁটে বাড়তি পুষ্টি জোগাতে লিপ মাস্ক ব্যবহার করুন।

>> আপনি যে ম্যাট লিপস্টিকটি ব্যবহার করছেন সেটির মধ্যে হাইড্রেটিং উপাদান রয়েছে কি-না তা জানুন।

>> এমন লিপস্টিক পরুন যা ঠোঁট আর্দ্র রাখতে সাহায্য করে। ম্যাট ফিনিশ হলেও এ লিপস্টিক ঠোঁট শুকনো হতে দেয় না। ভালো ব্র্যান্ডের এমন অনেক ম্যাট লিপস্টিক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

  • ২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
  • টিন সার্টিফিকেট আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যে বার্তা এলো
  • ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
  • পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি