শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শীতের সাথে মৃদু শৈত্যপ্রবাহ জেঁকে বসছে সারা দেশে

সারা দেশে জেঁকে বসছে শীত। কোথাও কোথাও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঠান্ডা বাতাসে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যান্য অঞ্চলেও প্রতিদিনই কমছে তাপমাত্রা।

পুরো ডিসেম্বর জুড়েই তাপমাত্রা কমতে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আসতে পারে আরও শৈত্যপ্রবাহ। কুয়াশায় ঢাকা পড়েছে দেশ। কিছু জায়গায় সকাল থেকে রোদের দেখা মিললেও শীতের তীব্রতা বেশি। উত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে মানুষ।

সন্ধ্যা নামতেই শীতের তীব্রতা বেড়ে যাওয়া নিম্ন আয়ের মানুষজন শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে। শীত বস্ত্রের অভাবে অনেকেই কাজে যোগ দিতে পারছে না। আবার যারা কাজে যাচ্ছেন তাদের সন্ধ্যা নামতেই প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফিরতে হচ্ছেন। তারা বলছেন, শীতের কাণে জীবনচলা ধীরগতি হয়ে পড়েছে। সব মিলিয়ে শীতের প্রকোপ বাড়ায় ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, রংপুর ও রাজশাহী বিভাগ, মৌলভীবাজার, যশোর ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোতে আপাতত শৈত্যপ্রবাহের আশঙ্কা না থাকলেও আগামী কয়েক দিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

নওগাঁ:
হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে বরেন্দ্র জনপদ নওগাঁয়। মঙ্গলবার ভোরে ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারদিক। বেলা বাড়লেও দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় যানবাহন। দুর্ভোগ লাঘবে বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন শীতার্ত মানুষেরা।

পঞ্চগড়:
উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় আছেন অনেকে। প্রচণ্ড ঠান্ডায় সময় মতো কাজে যোগ দিতে পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। টানা দ্বিতীয় দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বরিশাল:
বরিশালসহ দক্ষিণের বিভিন্ন জেলায়ও বইছে মৃদু শৈতপ্রবাহ। আবহাওয়া অফিসের কর্মকর্তা জানান, উত্তরাঞ্চলের হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় হিমেল বাতাসে কাবু সব বয়সী মানুষ। আগুন জ্বালিয়ে সাধারণ মানুষ শীত নিবারণের চেষ্টা করছেন। ভোর ৬টার দিকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা:
খুলনায় সোমবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ আরও দু’দিন থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। হিম বাতাসে বাড়ছে শীতের তীব্রতা। কাজ ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।

রাজশাহী:
শীতের প্রকোপে রাজশাহীতে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। সামনে ঠান্ডার তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী