সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুধু প্রধানমন্ত্রীর কথায় রাষ্ট্র চলবে না- এমন ব্যবস্থা চাই: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কারের আন্দোলন থেকে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। আমরা নির্বাচন চাই, মানুষের ভোটাধিকার চাই, মানুষের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলেছি, শুধু ভোটাধিকারের মাধ্যমে, শুধু এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না।

তিনি বলেন, আপনার আমার জীবনের পরিবর্তন হবে- যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি। আর আমরা এমন একটা সংসদ করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে; যেখানে এক ব্যক্তি যেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কথায় কোনো রাষ্ট্র কোনো সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি।

সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বলেছি- জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ আগস্টের আগে জারি করতে হবে। আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোপাগান্ডা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এ গণঅভ্যুত্থান নাহলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা যদি সরকার পতনের আন্দোলনের দিকে না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনার সরকারের অধীনে আপনারা আরও চার বছর অপেক্ষা করতেন।

নাহিদ ইসলাম আরও বলেন, সমগ্র বাংলাদেশে ঐকমত্য কমিশন বাংলাদেশ সংস্কারের জন্য আলাপ-আলোচনা করে যাচ্ছে রাজনৈতিক দলগুলো নিয়ে। সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টিও অংশগ্রহণ করেছে। আমরা সেখানে বলেছি গণঅভ্যুত্থানের পরে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে মৌলিক সংস্কার ও বিচারের মাধ্যমে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কারণ বিচার সংস্কার ও নতুন সংবিধান গণঅভ্যুত্থানের অন্যতম দাবি। সংস্কারের মাধ্যমে পুরাতন আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে; যাতে আর কোনো নির্বাচন কমিশন দলীয়করণ না হয়। পুলিশ, প্রশাসন ও বিচারব্যবস্থা দলীয়করণ না হয়। আমরা একটা নিরপেক্ষ পুলিশ, প্রশাসন ও বিচার ব্যবস্থা চাই।

এ সময় আরও বক্তব্য রাখেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান ও কেন্দ্রীয় সদস্য মসিউর রহমান শুভ।

ডা. তাসনিম জারা বলেন, যে ব্যবস্থার কারণে বিগত বছরগুলোতে নিরাপত্তা বাহিনী নাগরিকদের গুম করেছে, খুন করেছে সেই রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতেই হবে। আমরা আর ওই ব্যবস্থায় ফেরত যাব না- যেখানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা থাকবে।

এর আগে নাহিদ ইসলাম স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, হরিজন পল্লি পরিদর্শন এবং একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

পথসভার আগে স্থানীয় তমালতলা থেকে জুলাই পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সারাদেশে র‍্যালি করবেবিস্তারিত পড়ুন

মিষ্টির সংরক্ষিত আসনে নতুন প্রার্থী মনোনয়ন বিএনপির

মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনের (সংরক্ষিত) উপনির্বাচনে বিএনপির এলিজা জামান মনোনয়নপত্র জমাবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম
  • এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা
  • বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
  • ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই : জামায়াত আমির
  • ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে : আইনমন্ত্রী
  • রাজনীতিবিদদের জনকল্যাণে কাজ করতে হবে: এম এ মুহিত
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির