বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুধু যুক্তরাষ্ট্র নয়, আমি পুরো বিশ্ব চালাচ্ছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো পৃথিবী পরিচালনা করছেন এবং এতে তিনি ‘অনেক আনন্দ’ পাচ্ছেন।

দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রথম ১০০ দিন উপলক্ষে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, প্রথমবার আমার দুটি কাজ ছিল- দেশ চালানো এবং টিকে থাকা; তখন চারপাশে ছিল দুর্নীতিগ্রস্ত লোকজন। এবার দ্বিতীয়বার, আমি দেশ ও পুরো পৃথিবী চালাচ্ছি।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একাধিক সূত্র দ্য আটলান্টিককে জানিয়েছেন, ট্রাম্পকে প্রায় সময় উচ্ছ্বসিত দেখা যায় এবং তার চোখে-মুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। এ বিষয়ে ট্রাম্প নিজেও বলেন, তিনি সত্যিই বেশ আনন্দ পাচ্ছেন।

আমি যা করি তা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এতে আনন্দ পাই। এটা মজার বিষয়, যদিও এটি খুবই গুরুতর দায়িত্ব, বলেন ট্রাম্প।

তবে আলোচনায় আসে একটি বিতর্কিত প্রশ্ন- তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে আবারও প্রার্থী হওয়ার সম্ভাবনা। মার্কিন সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। অথচ ট্রাম্প এর আগেও একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি তৃতীয়বারের মতোও নির্বাচনে দাঁড়াতে পারেন।

এ ধরনের বক্তব্যে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। কেউ কেউ শঙ্কা প্রকাশ করেন যে ট্রাম্প হয়তো মার্কিন নির্বাচনব্যবস্থাকে পুনর্গঠনের চেষ্টা করতে পারেন, যাতে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেন। এমনকি ‘ট্রাম্প ২০২৮’ লেখা পণ্যও তার অফিসিয়াল অনলাইন স্টোরে দেখা গেছে, যা গুজব আরও উসকে দিয়েছে।

তবে এবার স্পষ্ট ভাষায় ট্রাম্প জানালেন, তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কোনো পরিকল্পনা তার নেই। এটা আমি করার কথা ভাবছি না। আর এটা খুবই জটিল একটি বিষয় হবে, বলেন তিনি।

এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প হয়তো বিতর্ক প্রশমিত করার চেষ্টা করছেন, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ‘ট্রাম্প ২০২৮’ ইস্যুটি আগামী দিনগুলোতে আরও আলোচনার জন্ম দিতে পারে।

বর্তমানে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে আত্মবিশ্বাসী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে, এবং ট্রাম্প নিজেও জানান, তার দ্বিতীয় দফার প্রেসিডেন্সি অনেক বেশি ‘নিয়ন্ত্রিত এবং কার্যকর’ হচ্ছে। তবে বিশ্ব রাজনীতিতে মার্কিন নেতৃত্বের ভূমিকা এবং অভ্যন্তরীণ রাজনীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছেই।

সূত্র: দ্য আটলান্টিক, এমএসএন

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী