রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসনব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই: রুমিন ফারহানা

শেখ হাসিনার ১৫ বছরের শাসনব্যবস্থার সঙ্গে গত এক বছর দুই মাসের শাসনব্যবস্থার খুব একটা বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

সম্প্রতি ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, আমরা ১৪ বছরে বা ১৫ বছরে দেখেছিলাম শেখ হাসিনার একেবারে যিনি পিয়নের চাকরি করেছেন, তিনিও চারশো কোটি টাকার মালিক হয়েছেন।

তিনি বলেন, এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের, যারা মন্ত্রী পদমর্যাদায় আছেন তাদের এপিএসের দুর্নীতির কথা যখন আমরা শুনি, তাদের বিভিন্ন তথ্য যখন গণমাধ্যমে আসে এবং তাদের ব্যাপারে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তখন শেখ হাসিনার আমলের কথাই মনে হয়। কারণ সেই পিয়নকে উনি গণভবন থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো লিগাল স্টেপ উনি নেন নাই। এই সরকারেরও কারো বিরুদ্ধে যত অভিযোগই আসুক না কেন, কোনো রকম কোনো আইনি ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত আমরা দেখি নাই।

তিনি আরও বলেন, উপদেষ্টা হিসেবে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের প্রত্যেকের সম্পদের হিসাব দেওয়ার কথা ড. মুহাম্মদ ইউনূস শুরুতেই বলেছিলেন। আমাদের চোখে কিন্তু এখনো কোনো উপদেষ্টাদের তথ্য আমার চোখে অন্তত পড়ে নাই। একজন দুজন হয়তো বা দিয়েছেন, সেটা পুরো ক্যাবিনেটকে রিপ্রেজেন্ট করে না।

উপদেষ্টাদের অনিয়মের বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমরা তো কারো ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখছি না। আমি যদি একটা এক্সাম্পল ধরি, আমাদের একজন ছাত্র উপদেষ্টা আছেন এই উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উনার ব্যাপারে একটির পর একটি অভিযোগ এসেছে। এখন আপনি বলতে পারেন যে, বিএনপির সঙ্গে তার এক ধরনের মনোমালিন্য আছে সে কারণেই হয়তো এই ধরনের অভিযোগগুলো আসছে। কিন্তু সেই অভিযোগগুলোর তো তদন্ত হওয়া দরকার ছিল, তাই না? অভিযোগগুলোকে খারিজ করতে হলেও তো একটা তদন্তের প্রয়োজন। সেরকম ন্যূনতম কোনো তদন্তও কিন্তু আমরা হতে দেখি নাই।

অন্তর্বর্তী সরকার কিভাবে দেশ চালাচ্ছে সেই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, যারা খুবই মৃদুভাবে সরকারের সমালোচনা করেন, তাদের ভাষায় প্রধান উপদেষ্টা খুব নরম হাতে দেশ চালাচ্ছেন। আর যারা আসলে সমালোচনা করেন তাদের ভাষায় প্রধান উপদেষ্টা হয়ে তিনি নির্লিপ্ত। দেশে কি হচ্ছে না হচ্ছে, দেশ গোল্লায় যাচ্ছে কিনা সেটা নিয়ে তার কিচ্ছু যায় আসে না অথবা তিনি আসলে বিষয়টিকে খুব খেলাচ্ছলে নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবিধান সংস্কার নিয়ে রাজপথে লংমার্চ না করে আলোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনারবিস্তারিত পড়ুন

বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: বিরোধী দলকে মির্জা আব্বাস

সরকার ও বিএনপিকে তথাকথিত বিরোধী দল বিব্রত করার চেষ্টা করছে বলে অভিযোগবিস্তারিত পড়ুন

গায়ের জোরে জুলাই সনদের বাস্তবায়ন চায় বিরোধীদল: রিজভী

সংবিধানের ধারাবাহিকতা রক্ষা না করে; আইন না মেনেই বিরোধীদল গায়ের জোরে জুলাইবিস্তারিত পড়ুন

  • গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
  • ‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • বিদ্যুৎ খাতে নয়-ছয় করেছে আওয়ামী লীগ সরকার : রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম
  • ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি