রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর উপকূলে সহমর্মিতা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মানবিক সংগঠন সহমর্মিতা ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে গাবুরার নেবুবুনিয়ার বেড়িবাঁধে আশ্রয় নেওয়া প্রায় অর্ধ শতাধিক পরিবারে শীতবস্ত্র পৌঁছে দেয়া হয়।

ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর আর্থিক সহযোগিতায় এবং সহমর্মিতা ফাউন্ডেশনের বাস্তবায়নে এই শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সহমর্মিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ হাসান, মুহতারাম বিল্লাহ, মাসুম বিল্লাহ, তৌহিদুন নবী সহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

সহমর্মিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ হাসান বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পানের প্রথম দিন থেকে এই অঞ্চলের অসহায় মানুষের দুঃখ লাগব করার চেষ্টা করেছি। নিত্যপ্রয়োজনীয় বাজার, টিউবওয়েল নির্মাণ, রান্না করা খাবার, শিশু খাদ্য, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানেটারি ন্যাপকিন, শিশুদের নতুন পোশাকসহ বিভিন্ন মানবিক কাজে ছিল সহমর্মিতা ফাউন্ডেশন। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে।’

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্পানে ভিটেমাটি পানিতে তলিয়ে গেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার নেবুবুনিয়া পয়েন্টের অর্ধ শতাধিক পরিবার বেড়িবাঁধের ওপর আশ্রয় নেয়।

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন