শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ৫ টায় প্রেসক্লাবের হল রুমে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব শেখ আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আবু সাঈদ।

উপজেলা প্রেসক্লাবের জরুরী সাধারণ সভায় উপস্থিত সদস্যরা সম্প্রতি সংগঠনের সদস্য আনিসুর রহমান কর্তৃক মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে সাংবাদিক আনিসুর রহমানকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান।

একই সাথে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে আনিসুর রহমান কর্তৃক দারিকৃত মামলার ইন্ধন দাতাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আনিসুর রহমান কর্তৃক মামলা দায়ের ঘটনার সাথে জড়িত অপরাপরদের চিহ্নিত করতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে স. ম আব্দুস সাত্তার কে আহবায়ক ও মনিরুজ্জামান মুকুল এবং আব্দুল কাদেরকে সদস্য করে ৩ সদস্যের ঐ কমিটি গঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সরদার সিদ্দিকী,উপজেলা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা গাজী সালাহউদ্দিন বাপ্পী, সাবেক সভাপতি মোঃ আলমগীর সিদ্দিকী, সামিউল আযম মনির, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ সুমন, মনিরুজ্জামান মুকুল, সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল,যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাদের, সদস্য রনজিৎ বর্মন, স ম আব্দুস সাত্তার, মিজানুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ আছাদুজ্জামান লিটন, সামিউল ইসলাম মন্টি, সোহারাফ হোসেন, আবু মুসা, আলমগীর হায়দার, ফিরোজ হোসেন, এম এ এইচ টুমু, অনাথ মন্ডল, উৎপল কুমার মন্ডল, আব্দুল আলিম, রাজিব রায় চৌধুরী, আনারুল ইসলাম, আরিফুজ্জামান, আমিনুল ইসলাম বকুল, মেহেদী হাসান।

এদিকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য না হয়েও প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা দায়ের করায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন সবাই উপস্থিত সদস্যবৃন্দ।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আগামী ১৩ ই জুলাই শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে জানান । নির্বাচনকে উৎসবমুখর করতে সর্বোচ্চ প্রস্তুতির কথাও জানান তিনি।

উল্লেখ্য গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সহ ৩ সদস্যের বিরুদ্ধে বিজ্ঞ দেওয়ানি আদালতে
সাংবাদিক হুমায়ুন কবীর ও উপজেলা প্রেসক্লাবের সদস্য আনিসুর রহমান সুমন ১৬৪ /২৪ ও ১৬৯/২৪
পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়