বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর ও কয়রায় জলবায়ু ক্ষতিগ্রস্থ দরিদ্র মানুষের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা

জলবায়ু ক্ষতিগ্রস্থ এলাকা হিসেবে চিহ্নিত শ্যামনগর উপজেলার ৪টি ইউনিয়ন এবং কয়রা উপজেলার ২টি ইউনিয়নের মোট ১৪টি স্থানে প্রতি মাসে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স কর্তৃক ফ্রি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।
উপকূলে ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের সদস্যরা এ স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।

ডিসেম্বর, ২০২১ ইং মাসে ১৪ টি স্থানে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

মোট ৪৭৫ জন রোগী স্বাস্থ্যসেবা গ্রহন করেছেন।
যাদের মধ্যে নারী ৩০১ জন, পুরুষ ১২৪ জন এবং শিশু ৫০ জন।

উক্ত রোগীগুলোর মধ্যে পানি বাহিত রোগে ভুগছিলেন ১২%, সাধারন সর্দি-কাশি ও জ্বরে ১৬%, কোমর ও পিঠে ব্যথায় ভুগছিলেন ৪৫%, চর্মরোগে ১১%, উচ্চরক্তচাপে ৩%, অপুষ্টি ও সাধারণ দূর্বলতায় ৬%, ঋতুকালীন সমস্যায় ৫% এবং অন্যান্য রোগে ভুগছিলেন ২% রোগী।

কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের হরিহরপুর গ্রামের বাসিন্দা পারুল রানী বলেন, “আমাদের গ্রামে ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য কোন ভাল হাসপাতাল ও চিকিৎসক নেই। ভাল চিকিৎসা নিতে হলে ৩০-৪০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। যাতায়াত ব্যবস্থা খারাপ ও অর্থাভাবে অনেকের পক্ষে সেটাও সম্ভব হয়ে উঠে না। লিডার্স আমাদের গ্রামে এসে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করার ফলে আমরা অতি সহজেই প্রাথমিক চিকিৎসা নিতে পারছি। এ জন্য লিডার্স কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।”

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল