শ্যামনগর থেকে ফের ৩৮ পিস দেশীয় অস্ত্র উদ্ধার


গাজী হাবিব : শ্যামনগরে আবারও পুকুরের ভিতর থেকে ৩৮ পিস দেশীয় অস্ত্র রামদা ও হাসুয়া উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের বিল্লাল গাজীর পুকুরে লুকিয়ে রাখা বস্তাভর্তি আড়াই ফুট লম্বা ৪পিস রামদা ও ২ফুট লম্বা কাঠের বাট সংযুক্ত ৩৪পিস হাসুয়া উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে বেল্লাল গাজীর পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ৩৪ পিস হাসুয়া ও ৪ পিস রামদা উদ্ধার করা হয়। পুকুরে রামদা ও হাসুয়া গুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে।
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল শ্যামনগরের নকিপুরের জুবায়ের হোসেনের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ৩৪ পিস হাসুয়া উদ্ধার করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন


