বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর বর্বোরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি সামিউল ইমাম আযম মনির-এর ওপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় কঠোর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব।

সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে এই বর্বোরচিত হামলা কেবল একজন ব্যক্তির ওপর নয়, গোটা সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। একটি গণতান্ত্রিক সমাজে সংবাদকর্মীদের ওপর এমন নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

নেতৃবৃন্দ আরও বলেন, যারা প্রেসক্লাবে ঢুকে এমন তাণ্ডব চালিয়েছে, তারা দেশ ও দশের শত্রু। অবিলম্বে এই হামলার মূল হোতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সাতক্ষীরার সাংবাদিক সমাজ অধিকার আদায়ের লড়াইয়ে আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হবে। নেতৃবৃন্দ এই ঘটনার বিচার দাবিতে আয়োজিত সকল কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেন।

বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের উপদেষ্টা বরুণ ব্যানার্জি, সভাপতি মশিউর রহমান ফিরোজ, সহসভাপতি আকরামুল ইসলাম ও আব্দুল মমিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস.এম তৌহিদুজ্জামান, সদস্য বিপ্লব হোসেন, এস এম জিন্নাহ, রাহাত রাজা, মো. হোসেন আলী, ইব্রাহিম খলিল, কিশোর কুমার, সাইদুল বাশার, হাবিবুর রহমান সোহাগ, এমডি রায়হান সিদ্দিকী, ইয়ারুল ইসলাম,আলি মুক্তাদা হৃদয়, গাজী হাবিব, মিলন রুদ্র, মোঃ জাহাঙ্গীর হোসেন, আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী