সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর বর্বোরচিত হামলায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে ক্লাবের সভাপতি এবং দৈনিক সমকাল ও দৈনিক পত্রদূতের উপজেলা প্রতিনিধি সামিউল ইমাম আযম মনির-এর ওপর রাজনৈতিক নামধারী দুর্বৃত্তদের বর্বোরচিত ও নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।

সোমবার (২ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের ওপর প্রকাশ্য দিবালোকে প্রেসক্লাবে ঢুকে হামলা চালানো স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরার শামিল। ইট, হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিক সামিউল মনিরকে যেভাবে জখম করা হয়েছে, তা কেবল অমানবিকই নয় বরং চরম ধৃষ্টতা। আমরা স্পষ্ট করে বলতে চাই, কলম যোদ্ধাদের ওপর হামলা চালিয়ে সত্যের কণ্ঠরোধ করা যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, জনৈক আনোয়ারুর ইসলাম আঙ্গুরের নেতৃত্বে যেভাবে সংবাদকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং ক্লাবের ভেতরে তাণ্ডব চালানো হয়েছে, তা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। এই মব ভায়োলেন্স বা জনতা-সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।

নেতৃবৃন্দ মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের ঘোষিত মানববন্ধন কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মূল পরিকল্পনাকারীসহ সকল হামলাকারীকে গ্রেপ্তার করা না হলে সাতক্ষীরার সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

বিবৃতিদাতারা হলেন, কালেরকণ্ঠের মোশারফ হোসেন, বাংলাদেশের খবরের আব্দুস সামাদ, এখন টিভির আহসান রাজীব, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জি, এন টিভির জুলফিকার আলী জিন্নাহ, বাংলাট্রিবিউন ও ঢাকাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, দ্য এডিটরসের রিজাউল করিম, রানারের শহীদুজ্জামান শিমুল, খবরের কাগজের নাজমুস সাহাদাৎ জাকির, ভয়েস অব টাইগারের মিলন রুদ্র, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, বাংলানিউজের তানজির কচি, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন