শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ইউপি সদস্য ও নারীদের নিয়ে জেন্ডার রেসপনসিভ বাজেট বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।
৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। শেষদিনে বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী,২ দিন ব্যাপী জেন্ডার রেসপনসিভ বাজেট প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফেইথ ইন এ্যাকশনের পরিতোষ কুমার বৈদ্য আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, প্রশিক্ষণ টিতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের ৯ সদস্য জন , মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ জন সচিব, ১ জন চেয়ারম্যান, ও ৪ জন ইউপি সদস্য, ১ জন সমাজসেবা কর্মকর্তা , ১ জন উপসহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ও ১ জন এনজিও কর্মীসহ মোট ২০ জন প্রমূখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, জিও এবং এনজিও মিলে কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা সকলে বাড়ির অনেক কাজ ফেলে আজ এখানে প্রশিক্ষণে এসেছেন। ট্রেনিং শুধু উপস্থিত হইলে হবে না প্রশিক্ষণ পেয়ে সেটি বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। এনগেজ প্রজেক্ট নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে।এই প্রশিক্ষণটি নারী-পুরুষ উভয়েরই প্রয়োজনীয় বাজেট তৈরির বিষয়ে প্রশিক্ষণ। আপনার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করতে পারেন ততটুকু করবেন এবং গল্প আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা আয়ের অনুপাতে ব্যয় করবেন তাহলে জীবনে উন্নতি আসবে। আর্থিক উন্নতি করতে গেলে আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখতে হয়। আপনাদের জীবনের প্রত্যেকের একটি লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ থাকতে হবে তাহলে সেই লক্ষ্য অবলম্বন করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। আপনাদের ইচ্ছা এবং মনোবলকে কাজে লাগাবেন তাহলে বাংলাদেশেরও পরিবর্তন সম্ভব।

‎বিথীকা মন্ডল বলেন, এই দুই দিনের প্রশিক্ষণে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ও সামাজিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাংসারিক জীবনে বা কোন পরিষদের বাজেট আমাদের আয়ের উপরে নির্ভর করে তৈরি করতে হবে। এই বাজেটে যদি নারীদের আয়ের দিক তুলে ধরা হয় সমাজ ও সংসারের পুরুষেরা নারীদের অংশগ্রহণ স্বীকার করবে।

‎মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কাজল কান্তি সরকার বলেন, আপনারা কেউ মনে করবেন না যে নারীরা এই প্রশিক্ষণ থেকে আমরা এগুলো উপলব্ধি করেছি যে, নারীদেরকে কখনো আমরা পিছিয়ে রাখবো না। প্রত্যেকের মাঝে যে বিন্দু বিন্দু অভিজ্ঞতা আছে সেগুলো সংসারে, সমাজে এবং দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।

উপসহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব বলেন, আজ এই প্রশিক্ষণ এসে আমার অনেক ভালো লেগেছে। আমরা চেষ্টা করব আগামী বছরের বাজেটে নারী-পুরুষ ভাগ ভাগ করে বাজেট তৈরি করার।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ