শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামী সহ গ্রেফতার ২

র‍্যাব ফোর্স আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ০৮ জুলাই ২০২২ তারিখ বিকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার টেংরাখালী গ্রামে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে ওয়ার্ড আওয়ামীলীগ কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে শ্যামনগর থানার রমজাননগর ইউপি আওয়ামী লীগের নেতারা মিটিং করেন। মিটিং চলাকালীন সাতক্ষীরা এলাকায় দাঙ্গা, হামলার মাধ্যমে ত্রাস সৃষ্টিকারী লাল্টু বাহিনীর প্রধান আব্দুল হামিদ লাল্টু এবং তার প্রধান সহযোগী আজগার আলী বুলুদ্বয়ের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, গাছি দা, লাঠি, হকিস্টিক, জিআই পাইপ ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়৷ এ সময়ে হামলাকারীরা আওয়ামী লীগ কার্যালয়ে থাকা আসবাবপত্র, অফিসের সামনে থাকা মোটর সাইকেল ও কার্যালয়ের ভিতর থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে নষ্ট করে৷

এ সময় মিটিংয়ে উপস্থিত থাকা ব্যক্তিবর্গ তাদের এই কর্মকান্ডে বাধা দিলে আসামীরা তাদেরকে আঘাত করে গুরুতর জখম করে ৷ আসামীরা ভাংচুর করে, ভিকটিমদের জখম করে চলে যায় ৷ এ সময়ে স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় ১৮-২০ জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আহত আমির হোসেনকে মৃত্য ঘোষনা করেন৷ গুরুতর আহত কাদের শেখও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্স যোগে নেওয়ার পথে মৃত্য বরণ করেন ৷

এই সংক্রান্তে ভিকটিম মোঃ আব্দুল বারী বাদী হয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় ৭৩ জন এজাহার নামীয় আসামীসহ ৪০/৫০ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন ৷ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ৷ সংগঠিত হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে র‍্যাব-৬ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ জুলাই ২০২২ তারিখ র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর জোড়াখুন মামলার আসামীরা যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ রাত ২১.৩০ ঘটিকার সময় যশোর জেলার মনিরামপুর থানাধীন ঝাপা ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার ঘটনার সাথে সরাসরি জড়িত লাল্টু বাহিনীর প্রধান এজাহার নামীয় ১নং আসামী ও উক্ত খুনের মাষ্টারমাইন্ড মুলহোতা আব্দুল হামিদ লাল্টু(৫২) ও অন্য আসামী বাবলু গাজী(৪২), উভয় থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করেছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক

‎বিশ্ব জলবায়ু সপ্তাহ ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে ক্লাইমেটবিস্তারিত পড়ুন

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ