মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: ৫ ব্যবসায়ীকে জরিমানা

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করে বাজারজাত করার অভিযোগে পাঁচজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছে প্রশাসন। অভিযানে জব্দ করা হয় ৫১২ কেজি জেলি পুশকৃত চিংড়ি মাছ, যা পরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (১০ মে) দুপুরে উপজেলার নুরনগর ইউনিয়নের কামারপাড়া বাজারে গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও প্রশাসন।

অভিযানে নুরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনসহ তার চার সহযোগীকে আটক করা হয়।
তারা চিংড়িতে কৃত্রিমভাবে ওজন বাড়ানোর জন্য জেলি জাতীয় অপদ্রব্য পুশ করছিল বলে অভিযোগ উঠে।

পরে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক ধারায় মোট দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। সেইসাথে বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ অপদ্রব্যযুক্ত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রাদীদ রায়হান।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার চন্দ্র মজুমদার, স্থানীয় পুলিশ সদস্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

প্রশাসন জানিয়েছে, ভেজালবিরোধী অভিযান নিয়মিত চলবে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করে এমন কোনো অপরাধ বরদাশত করা হবে না।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল