সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জলবায়ু অধিপরামর্শ ফোরামের সমন্বয় সভা

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান প্রভাবের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে জরুরি অভিযোজন উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যবৃন্দ।

এই দাবির প্রেক্ষিতে ২৬ জুলাই ২০২৫ বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় শ্যামনগর লিডার্স অফিসে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ফোরামের সম্পাদক রনজিৎ কুমার বর্মন, সদস্য শাহানা হামিদ, চন্দ্রিকা ব্যানার্জী, নুরুন্নাহার ঝর্ণা, তপন কুমার মণ্ডল প্রমুখ।

বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় জনগণের জীবন-জীবিকা চরম ঝুঁকিতে পড়েছে। ঘন ঘন ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।”তারা সতর্ক করেন, “এই অবস্থায় কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে উপকূল জনমানবশূন্য হয়ে যেতে পারে।”

বক্তারা আরো বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার করা ছাড়া উপকূলীয় মানুষের ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব নয়। এজন্য সরকারের পক্ষ থেকে: দুর্যোগ-প্রবণ এলাকায় বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ, উপকূলবাসীর জন্য টেকসই জীবন-জীবিকার ব্যবস্থা ও স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়ন এই সব পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সভা শেষে, আগামী ছয় মাসের জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা গৃহীত হয়, যা উপকূলীয় জনগণের অধিকার রক্ষা এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার