বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুমানতলী কামিল মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫”। বুধবার (৩১ জুলাই) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয়।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর পরপর শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা—বিতর্ক, উপস্থাপনা, বক্তব্য প্রদান ও কবিতা আবৃত্তি। জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের করণীয় বিষয়ক বিষয়বস্তুকে কেন্দ্র করে শিক্ষার্থীরা তাদের বক্তব্য ও উপস্থাপনা তুলে ধরে।

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে দলের নেতৃত্ব দেন গুমানতলী কামিল মাদ্রাসার ছাত্র এবিএম কাইয়ুম রাজ। যুক্তিভিত্তিক উপস্থাপনা, দৃঢ় আত্মবিশ্বাস ও বাস্তবমুখী বিশ্লেষণের জন্য তিনি বিচারকমণ্ডলীর বিশেষ প্রশংসা অর্জন করেন এবং তার দল বিতর্কে প্রথম স্থান লাভ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর কল্পনার বিষয় নয়—এটি বাস্তব। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করাই আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই আয়োজনের মাধ্যমে সেই দায়িত্ব কিছুটা হলেও আমরা পালন করতে পারছি।”

তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক আফজাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

সকালব্যাপী এই শিক্ষামূলক আয়োজনটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, পরিবেশ সচেতনতা এবং উপস্থাপনাশৈলী সকলের দৃষ্টি কেড়ে নেয়। আয়োজনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন অনেকে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সক্রিয়বিস্তারিত পড়ুন

  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’