শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান কর্মী সম্মেলনের সার্বিক প্রস্তুতি এবং বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দলীয় কর্মীদের যথাযথ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য প্রভাষক আব্দুল জলিল, জেলা ইউনিটের শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ, অফিস সেক্রেটারি প্রভাষক মহসিন আলম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ ফেব্রুয়ারি (রবিবার) শ্যামনগরের নকিপুর সরকারি এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় মহিলা কর্মী এবং দুপুর ২টায় পুরুষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, মুহাদ্দিস আব্দুল খালেক, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, অধ্যাপক শহিদুল ইসলাম মুকুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে কর্মী সম্মেলনের মূল উদ্দেশ্য, কর্মীদের ভূমিকা, সাংগঠনিক দিকনির্দেশনা এবং দলীয় বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। মাওলানা আবদুর রহমান বলেন, “এই সম্মেলনের মাধ্যমে কর্মীদের নতুনভাবে সংগঠিত করা হবে এবং তাদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করা হবে। কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।”

এছাড়া, সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা, অভ্যর্থনা, মেহমান, ডেকারেশন, অফিস ও মিডিয়া, শৃঙ্খলা, অর্থ, প্রশাসন, প্রচার ও প্রকাশনা, স্বাস্থ্য ও স্যানিটেশন, তথ্য এবং সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের মাধ্যমে শ্যামনগর উপজেলার উন্নয়নের রূপরেখা সরকারকে জানানো হবে। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে শ্যামনগর মডেল উপজেলায় পরিণত হবে এবং জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করতে পারবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং দলের পক্ষ থেকে তাদের সকল প্রশ্নের উত্তর প্রদান করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কর্মী সম্মেলনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলের কর্মীরা নতুন উদ্দীপনায় কাজ করতে অনুপ্রাণিত হবেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ