শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপিত

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২৫’ উৎযাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) দিবসটি পালনে স্কুলের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদদের স্মরনে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালিটি সিংগা বাজারের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিন শেষে স্কুলের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের নেতৃত্বে শহীদ মিনারের পাদদেশে শহীদদের স্মরনে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর পর্যায়ক্রমে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীরা পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষিকা নাসরিন আক্তার ও ৯ম শ্রেণীর ছাত্র আজিমুসান সিয়াম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, স্বপন কুমার সরকার, রফিকুল ইসলাম, তহুরা পারভিন,জাহাঙ্গীর আলম, সামিয়া খাতুন, বদরুজ্জামান বদরু, মেহেদী হাসান, শুভংকর মজুমদার, স্টাফ সাহিদা খাতুন, তুহিন হোসেনসহ অসংখ্য ছাত্র-ছাত্রীবৃন্দ।

সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আব্দুস সালাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ