শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ চোরাশিকারিদের ফেলে যাওয়া মালামাল জব্দ করেছেন বনবিভাগের সদস্যরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে এ মাংস ও মালামাল জব্দ করা হয়।

বনবিভাগ জানিয়েছে, সুন্দরবনের গহীন অরণ্য থেকে একদল চোরাশিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনবিভাগ ও কোস্ট গার্ডের দুটি টহল দল যৌথভাবে সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদে অভিযান চালায়।

এ সময় বনবিভাগ ও কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা নৌকা ফেলে সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়। পরে বনবিভাগের সদস্যরা ওই নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুষঙ্গিক মালামাল জব্দ করেন।

দিন-ক্ষণ-স্থান ঠিক করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিকদিন-ক্ষণ-স্থান ঠিক করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মন্দিরে চুরি, শ্বশুরবাড়ি থেকে জেলখানার পথে জামাইমন্দিরে চুরি, শ্বশুরবাড়ি থেকে জেলখানার পথে জামাই সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাশিকারিরা সুন্দরবনের ভেতর থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসার সময় বনবিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদে অভিযান চালান।

এসময় সেখানে থাকা একটি নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুষঙ্গিক মালামাল জব্দ করেন। তবে, এসময় শিকারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, সুন্দরবনে হরিণ শিকার বন্ধে বনবিভাগের টহল জোরদার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা