শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নদীতে জেলের জালে ১৬টি জাবা মাছ, লাখ টাকায় বিক্রি

সুন্দরবনের দোবেকি এলাকায় আড়পাঙ্গাশিয়া নদীতে চার জেলের জালে ১৬টি জাবা মাছ ধরা পড়েছে। মাছগুলো এক লাখ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে মাছগুলো নিয়ে উপকূলে আসেন জেলেরা।

চার জেলে হলেন- শফিকুল ইসলাম, রফিকুল বৈদ্য, হায়াত আলী গাজী ও জয়নাল মালী। তারা সুন্দরবন উপকূলের শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোরা গ্রামের বাসিন্দা।

জেলে শফিকুল ইসলাম বলেন, সুন্দরবনে মাছ ধরার লক্ষ্যে বন বিভাগ থেকে পাস নিয়ে যান তারা। সুন্দরবনের দোবেকি এলাকায় আড়পাঙ্গাশিয়া নদীতে জাল ফেললে ধারাবাহিকভাবে ১৬টি জাবা মাছ জালে ধরা পড়ে। পরবর্তীতে মাছগুলো উপকূলীয় মাছের আড়তে নিয়ে এক লাখ পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

তিনি আরও বলেন, যদিও সুন্দরবনের নদীতে বা খালে জাবা মাছ কম বেশি থাকে কিন্তু সেটা জালে খুব কম ধরা পড়ে। অনেক দিন পর একসঙ্গে এতগুলো জাবা মাছ জালে ধরা পড়েছে। বাইরের দেশে জাবা মাছের চাহিদা অনেক। তবে সে অনুযায়ী মাছ পাওয়া যায় না।

উপকূলীয় এলাকার মাছের আড়তের ব্যবসায়ী বক্কার সরদার বলেন, চীনে এই মাছ দিয়ে সুপ তৈরি করা হয় এবং দেশটিতে জাবা মাছের জুস বেশ জনপ্রিয়। একই সঙ্গে এই মাছ খুব দামি ও বিদেশে রপ্তানি হয়। মাছগুলো ক্রয় করা হয়েছে বিদেশে রপ্তানিকারকদের কাছে বিক্রির উদ্দেশ্যে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সক্রিয়বিস্তারিত পড়ুন

  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’