বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে কোয়েল পাখি বিতরণ

সাতক্ষীরার শ্যামনগরে সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধ করতে এবং নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করতে কোয়েল পাখি বিতরণ করেছে।

দুই ধাপে ২৭ ও ৩১ অক্টোবর রবিবার ও বৃহস্পতিবার কোয়েল পাখি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের (দুই ধাপে) ১২ জন নারী সদস্যকে ১২০০ টি কোয়েল পাখির বাচ্চা এবং বাচ্চার খাদ্য হিসেবে ৬০০ কেজি ফিড বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত ছিলেন একজন সফল উদ্যোক্তা মোঃ ফয়সাল আহমেদ নাঈম, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।

উদ্যোক্তা মো. ফয়সাল আহমেদ নাঈম বলেন, কোয়েল পাখি পালনে নারীদের অন্তর্ভূক্ত করতে পারলে কোয়েল চাষের প্রসার ঘটবে। কোয়েল পাখি পালনে কোন ধরণের সমস্যা হলে সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রাখবেন। সিসিডিবি নারীদের ক্ষমতায়নে যে উদ্যোগ নিয়েছে তার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য যে, গতমাসে এসব নারীদেরকে ২ দিন ব্যাপী বিকল্প জীবিকায়ন হিসেবে কোয়েল পাখি পালনের প্রশিক্ষণ করানো হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে নারীদের নওয়াবেঁকী বাজারে একজন সফল উদ্যোক্তার কোয়েল পাখির খামার পরিদর্শনের মাধ্যমে কোয়েল পাখি পালনের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ