শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায়ে ঐতিহ্যবাহী আড়পাঙ্গাশিয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক সৌমিত্র কুমার জোয়ারদার, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য মুকুন্দ কুমার পাইক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ কুমার জোয়ারদার।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুশান্ত কুমার মন্ডল।
প্রধান অতিথি বিদ্যালয়ের পরিবেশ ও রেজাল্ট দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি উপস্থিত সকল অভিভাবকদের বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে অঙ্গীকার করান। বিদ্যালয়ের মানোন্নয়নের জন্য সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস
ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূল জুড়ে মেঘাচ্ছন্ন আকাশবিস্তারিত পড়ুন

শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৫টি সাইক্লোন শেল্টারের (ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র) কোনোটিই নারীবান্ধববিস্তারিত পড়ুন


