বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বিশ্ব পানি দিবসে উপকূল জুড়ে মানববন্ধন

বিশ্ব পানি দিবসে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানি সংকট নিরসনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। (২২ মার্চ) সকাল ১১ টায় খুলনা পিকচার প্যালেস মোড়ে বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স, ওয়াটার কিপার্স বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন ও খুলনা জেলা জলবায়ু অধিপরার্শ ফোরামের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে সুপেয় পানি সংকটের দাবী তুলে ধরা হয়। এই দাবীর সাথে সংহতি প্রকাশ করেছেন খুলনার পরিবেশ সুরক্ষা মঞ্চ, হিউম্যানিটিওয়াচ, বেলা, ছায়াবৃক্ষ, গতি সহ অন্যান্য সংগঠন।

উক্ত মানববন্ধন ও সমাবেশ প্রথমে ধারনা পত্র পাঠ করেন মেীসুমী রায়, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি ও বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রমান মুকুলের সভাপতিত্বে সঞ্চালনা করেন সিডিপির বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, বক্তব্য রাখেন রাজনৈতিক সংগঠক মিজানুর রহমান বাবু, বাপার খুলনা বিভাগীয় সমন্বয়কারী এ্যাড. বাবুল হাওলাদার, ফোরামের নির্বাহী সদস্য ও মাসাস এর নির্বাহী পরিচালক এ্যাড. শামীমা সুলতানা শিলু, পরিবেশ সুরক্ষা মঞ্চ এর সদস্য এ্যাড. জাহাঙ্গীর হোসেন, ফোরামের সদস্য ও ছায়াবৃক্ষ এর নির্বাহী পরিচালক মাহবুব আলম বাদশা, ফোরামের সদস্য ও হিউম্যানিটিওয়াচ এর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, লিডার্স এর এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, গতির সমন্বয়কারী রেজওয়ান আশরাফ প্রমূখ।

একই সময়ে বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা লির্ডাস, বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও উদয়ন বাংলাদেশের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগেরহাট পৌর শহরের খারদ্বার অনুষ্ঠিত ঘন্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন ও সমাবেশে জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি মূখার্জী রবিন্দ্রনাথের সভাপতিত্বে ও ফোরামের সাধারন সম্পাদকের শেখ আসাদের সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জনস্বাস্থ্য প্রৌকশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাংবাদিক আজাদুল হক, সুজনের সাধারন সম্পাদক এসকে হাসিব, সাবেক ইউপি সদস্য মিস মিতা বেগম প্রমূখ।

সাতক্ষীরা সদর উপজেলায় বিশ্ব পানি দিবসে মানববন্ধন শেষে সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ- জোহরা, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সাহিদুর রহমান, জেলা জলাবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি ও প্রাক্তন প্রফেসর আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রথম আলোর সাতক্ষীরা জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সুশীলনের সহকারী পরিচালক এস এম মনিরুজ্জামান, ফোরামের সদস্য সচিব ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, প্রগতির নির্বাহী পরিচালক আশেক-ই-এলাহী, শ্যামল বিশ্বাস প্রমূখ।
বিশ্ব পানি দিবস উপলক্ষে আশাশুনি উপজেলা পরিষদের সামনে আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও যুব ফোরাম মানববন্ধন ও সমাবেশ আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন লিডাস এর নিবাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সংহতি প্রকাশ করেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম কুমার চক্রবর্তী, ফোরামের সদস্য মিনতি রানী সরকার প্রমূখ।

বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স, ওয়াটার কিপার্স বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন ও বাপার আয়োজনে মংলা উপজেলার দক্ষিণ কাইনমারী, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পাখিমারা, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুহিতা, কক্সবাজার জেলার মোঃ ইলিয়াস মিয়া হাই স্কুল এবং মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে একই যোগে বিশ্ব পানি দিবসে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা