শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে মাছচাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ

নবপল্লব প্রকল্পের আওতায় মাছচাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে সাতক্ষীরার শ্যামনগর অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা। এই অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী প্রতিনিয়ত জীবিকার অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে British High Commission–এর আর্থিক সহায়তায় এবং CARE Bangladesh-এর কনসোর্টিয়াম পার্টনার হিসেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা Cordaid বাস্তবায়ন করছে “নবপল্লব প্রকল্প”, যার লক্ষ্য জলবায়ু সহনশীল টেকসই জীবিকার মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর আর্থ- সামাজিক উন্নয়নে অবদান রাখা।

এই প্রকল্পের অংশ হিসেবে ১২ নভেম্বর ২০২৫ তারিখে শ্যামনগর উপজেলায় “নবপল্লব প্রকল্প”-এর আওতায় নির্বাচিত অ্যাকুয়াকালচার (মাছচাষ) গ্রুপের সদস্যদের মাঝে ২০ কেজি জৈব সার ও ২৫ কেজি করে মাছের খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। তিনি উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এই সহায়তা তুলে দেন।

এই প্রকল্পের মাধ্যমে শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১৪টি ইউনিয়নের ৯০০ জন দরিদ্র পরিবারগুলোকে এই সহায়তা প্রদান করা হবে।

প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, “Cordaid-এর নবপল্লব প্রকল্পের এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলের মাছচাষীদের জন্য অত্যন্ত সময়োপযোগী। জৈব সার ও মানসম্মত মাছের খাদ্য ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং পুকুরের পানির মান উন্নত হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”

Cordaid-এর নবপল্লব প্রকল্পের কর্মকর্তা জাকারিয়া রায়হান বলেন, “আমরা শুধু উপকরণ বিতরণ করছি না, বরং মাছচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে তাদেরকে টেকসই জীবিকার পথে এগিয়ে নিচ্ছি। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলে টেকসই মাছচাষ একটি কার্যকর বিকল্প জীবিকার মাধ্যম হতে পারে।”

অনুষ্ঠানে নবপল্লব প্রকল্পের কর্মকর্তা, মাঠকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাদের জীবিকায় নতুন গতি আনবে ও আর্থিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করবে।

Cordaid-এর নবপল্লব প্রকল্প বর্তমানে শ্যামনগর ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি, গবাদিপশু পালন, অ্যাকুয়াকালচার, নারী উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা সহায়তা ও সামাজিক সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পটি উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক

‎বিশ্ব জলবায়ু সপ্তাহ ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে ক্লাইমেটবিস্তারিত পড়ুন

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ