রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে মাতৃভাষা দিবসে ব্যাতিক্রমী উদ্যোগ ‘নির্ভুল পাতাখালি’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার সঠিক ব্যাবহারের দাবিতে ভুল বাংলা ভাষা ব্যবহার কিংবা যে সব স্থানে বাংলা বানান ভুল রয়েছে সেগুলো সঠিক করার উদ্দ্যোগে শুরু হয়েছে ”আমার পাতাখালি, নির্ভুল পাতাখালি”।

শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামে সামাজিক সংগঠন ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটি উদ্যোগে পাতাখালি বাজারের দোকানগুলোতে ভুল বানান সংশোধন করে সঠিক বানান লেখা কার্যক্রম শুরু হয়। সারাদিন ব্যাপি এ কার্যক্রম চলমান থাকবে।
পরিচালনা করছেন চিত্র শিল্পী আরাফাত রহমান।

রবিবার(২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় পাতাখালি বাজারে “আমার পাতাখালি, নির্ভুল পাতাখালি” বানান সঠিক করে উদ্বোধন করেন ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. এস এম আতাউর রহমান।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির উপদেষ্টা মারুফ বিল্লাহ, জিল্লুর রহমান, সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহ, ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, বাজারের ব্যাবসায়ীবৃন্দ।

উদ্বোধনকালে ১১নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. এস,এম আতাউর রহমান বলেন, ভাষার জন্য ৫২ সালে তরুণরা তাদের তাজা প্রাণ দিয়েছে সেই ভাষার মান রক্ষা করা আমাদের একান্ত দায়িত্ব। বাজারের দোকানগুলোতে বিশেষ করে বানান ভুল। তাই আমাদের ছেলে মেয়েরা যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যি প্রশংসার দাবীদার। তবে এ ধারা অব্যহত রাখতে হবে।

ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আমরা অনন্য বারের মতো এবার একটু ভিন্ন আঙ্গিকে “আমার পাতাখালি,নির্ভুল পাতাখালি” গড়ার আয়োজন করেছি। আমারা আমাদের গ্রাম থেকেই শুরু করে ভাষা অর্জনের মাস উপলক্ষে ভাষার সঠিক ব্যবহারে উদ্বুদ্ধ করতে এই আয়োজন।
এছাড়াও আরও সামাজিক বিনোদন মুলক খেলাধুলার আয়োজন করেন উক্ত ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটি।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ